সোস্যাল মিডিয়ায় আমি
যবে থেকে এসেছি তবে থেকে দেখছি মা আর বাবা
খালি ফেসবুক ফেসবুক করে...দিদান মা কে বকে..মা সারাদিন ফেসবুক করে বলে...
কি গো এই ফেসবুক টা?
মা বলেছে বড় হলে আমাকে স্টোরি বুক কিনে দেবে..ফেসবুক আর স্টোরি বুক কি এক ?
যাই হোক বড় হলে আমার দুটোই চাই..
বাবা নাকি ফেসবুকে আমার আসার খবর পোস্ট করেছে.সেখানে নাকি আমার মামা মাসি কাকারা লাইক করেছে .ও মা... বলোনা পোস্ট করা কি গো? লাইক কিভাবে করে?
তোমাদের কথা শেখাও না আমাকে...
Comments
Post a Comment