Posts

Image
ঠুকঠুক খটখট ব্যস্ত সে হাতুড়ি  সব ভাঙা জুড়ে দেব , কত দেবে মজুরি ? ক্যাচক্যাচ ঘ্যাচঘ্যাচ , করাতের সেকি জোর  চটপট কাঠ কাটি , বানাবো তো ঘর দোর । ছুটোছুটি করো কেনো, খুলেছে কি বল্টু? প্যাঁচ কষে এঁটে দেব,হাঁক দিয়ো এট্টু । জঞ্জাল সাফ করে , অলি গলি রাস্তা একলাই সারে খুদে, সাথে নিয়ে বেলচা । এরপর ও হাতে যদি সময় টা বেঁচে যায় পুলিশ  কি দমকল ,কাকে ছাড়ে কাকে পায়॥

প্রথম ঘুড়ু ঘুড়ু

Image
প্রথমবার ঘুড়ু ঘুড়ু মা-বা' আর আমি, সাথে ছিলো ঈশু দাদা নিয়ে মেসো -মানি ॥ সকাল সকাল গাড়ি চেপ্পে হলাম রওয়ানা, নদী পেড়িয়ে মাঠ ডিঙিয়ে আমরা দুই ছানা ॥ পথে পথে বন্ধু হলাম গপ্প হল বেশ , ...

অননোপাতন

Image
জানো আজ আমার অননোপাতন... মানে আজ তেকে আমি বাত তাব...দাল তক্কারি মাত মানতো তওব তাব সেই তকাল তেকে আমাকে নিয়ে তবাই ব্যত্ত..কত্তো লোক এতেতে আমাদের বালিতে...তবাই আমায় কোলে নিচ্চে... আদল কচ্চে.. আমার কিন্তু কুব গলম লাগছে...কুব কুউব গলম মা আমাকে এট্টা লাল জামা পলিয়ে দিলো...জামাতা যদিও কুব তুন্দর..কিন্ত আমার কুটকুট কচ্চে...ও ম্যা ও ম্যা....জামাতা কোলো না....গলম লাগচে আমি দাদানের কোলে বতে আছি...ওলে বাবা কত্তো লোক...দিদা মাতি দাদান অনেক গুলো ঠামি...দাদান...কাকাই..সব্বাই একতাথে.. একি একি এত্তো গলম...ভয় লাগছে...ও ম্যাঁ.......ভ্যায়া ভ্যা ভ্যা... ম্যা ওম্যা...ভ্যা ভ্যা...... দাদান আমাকে তিংলি মাত দিয়েছে..কি বালো কেতে...জিব দিয়ে চেতে চেতে খাত্তি আমি...আহ্ কি টেস্ট...টুক টুক টুক...আহ্... ওমা এটাকি টাতনি...আলো বালো কেতে...কি মজা.....চুক চুক চুক চুক... চব কাওয়া দাওয়ার পাট চেশ..মা আমাকে নিয়ে গেলো ..একন আমি পাতলা গেন্জি পলে একটু গুমাবো...

ছয়

Image
গুনে গুনে ছয় মুখের কথা নয় এখনো আমি শুয়ে থাকব? তা কি কখনো হয়? এখন আমি কোলে কোলে ঘুড়ব বাড়িময় কান্নাকাটি জুড়ে দেব যদি শুইয়ে রাখা হয় শুয়ে শুয়ে আঙুল খেতে ভাল্লাগেনা আর উলটেপালটে চড়কি কাটি বিশাল বিছানার ধর ধর ধর ফসকে গেল ঠ্যাং দুটোকে ধর মা বাবা আর ঠামি চেঁচায় আমি পগারপার॥

হাসি

Image
ঠিক যেভাবে হাসলে পরে বরফ গলে যায় যেমন করে হাসলে সবার হদয় পাওয়া যায় গুড়ের হাসি মিছরি হাসি হাসি চিনির গোলা হেসেই যাবে লুটোপুটি দেখলে আমার খেলা হাসছি আমি খিলখিলিয়ে পা নাচিয়ে হাত দুলিয়ে মা ঠাম্মি দাদান বাবা লোক জুটিয়ে কাজ ভুলিয়ে

আমি যখন বড় হব

Image
মা আমি যখন বড় হব গুটি গুটি স্কুলে যাব ভাঙা ভাঙা দুচার কথায় বকব সারাদিন মা আমি যখন বড় হব তোমার মত বই পড়ব এ বি সি ডি অ আ ক খ এক দুই আর তিন মা আমি যখন বড় হব হাওয়ায় ভেসে আকাশ ছোব পাখির মত ডানা মেলে মাখব রামধনু রঙিন মা আমি যখন বড় হব তোমার ছায়ার আড়াল হব এমনি করেই হাতটা ধরে লড়ব সব কঠিন ॥

ঠামির বাড়ি

Image
এখন আমি ঠামির কাছে এসে গেছি । এখানে আমার ঠামি দাদান কাকাই সবাই আছে । সবাই আমাকে নিয়ে খুব আনন্দ করছে । আমার কাছে সবই নতুন লাগছে । বাবা আমার হাতে একটা ডাম্বেল ধরিয়ে দিয়েছে । অ...