ঠুকঠুক খটখট ব্যস্ত সে হাতুড়ি
সব ভাঙা জুড়ে দেব , কত দেবে মজুরি ?
ক্যাচক্যাচ ঘ্যাচঘ্যাচ , করাতের সেকি জোর
চটপট কাঠ কাটি , বানাবো তো ঘর দোর ।
ছুটোছুটি করো কেনো, খুলেছে কি বল্টু?
প্যাঁচ কষে এঁটে দেব,হাঁক দিয়ো এট্টু ।
জঞ্জাল সাফ করে , অলি গলি রাস্তা
একলাই সারে খুদে, সাথে নিয়ে বেলচা ।
এরপর ও হাতে যদি সময় টা বেঁচে যায়
পুলিশ কি দমকল ,কাকে ছাড়ে কাকে পায়॥
Comments
Post a Comment