Posts

Showing posts from December, 2017

মানি ফিরে গেলো

Image
আজ মানি পুনে ফিরে গেলো। মানি কদিনের ছুটিতে এসেছিল। মানি আমার সাথে অনেক খেলা করেছে। সারাদিন মানি অামাকে চটকাতো। মানি আমাকে কোলে নিয়ে নাচ করেছে। খুব মজা হয়েছে । মেসো ও আমাকে কোলে নিয়েছে । মানি চলে যাচ্ছে বলে দিদানের খুব মন খারাপ ।

Merry Christmas

Image
আজ বড়দিন । আমার প্রথম বড়দিন । আমার সর্দি হয়েছে..নাক বন্ধ... তবু বড়দিনে একটু মজা না করলে চলে?....মা আমাকে রাতে ক্রিসমাস ক্যারল শুনিয়েছে.. ..আমার তো ঘুম থেকে উঠেই মজা লাগছে.. সকালে আমি সান্তা সেজেছি...লাল জামা লাল টুপি...এই দেখ.... Twinkle twinkle little star.. Santa is here with gifts full of jar. Little santa, little santa what have you brought? I have brought a smiling face with happiness a lot.... Aa..ee..Aa..ee..ooyyaaa.. huss haassshhh.. ‌Wish you all a nice day and a merry christmas !

বিরিয়ানি চাই

Image
১৩ ই ডিসেম্বর তাই তাই তাই কি মজা রে ভাই মা বকবে তাই আমি লুকিয়ে আঙুল খাই ॥ দুধ খেতে আর ভাল্লাগেনা কোনো টেস্ট  নাই বিরিয়ানি মাটন পোলাও এসব আমার চাই ॥ তাই তাই তাই আমি লুকিয়ে আঙুল খাই চোখ রাঙানি মায়ের যত আমি মুচকি হেসে উড়াই ॥ তাই তাই তাই কি মজা রে ভাই ॥

কলকলানি

-১২ ই ডিসেম্বর আমার তো তিন মাস হতে চল্ল ..  এখন আমার কত কথা আছে জানো... মা যে আমাকে ছড়া শোনায়..আমি তো সব বলতে পারি...তোমরা বোঝনা..তোমরা বোকা.. আমি কথা বলি আর মা ভিডিও করে রাখে..তারপর একা একা সেই ভিডিও দেখে হাসে.. দিদান নতুন নতুন ওটাস্অ্যাপ করতে শিখেছে.... দিদান ও মায়ের পাঠানো ভিডিও গুলো চালিয়ে দেখে...দিদানের মুখে হাসি দেখে আমিও ফোকলা হাসি .....

বয়েজ টক

Image
বাবা  এলে  আমি  আর বাবা দুষ্টুমি করি... কতরকম ফন্দি আঁটি আমরা.. কিভাবে মা কে খেপাবো কি কি উপায়ে দিদানের কোলে ঘুমের ভান করব... খাওয়া নিয়ে কতরকম টালবাহানা করব.. আমি আর বাবা... কত কথা আমাদের

আমার খেলার বন্ধুরা

Image
জানো তো আমার তিনটে বন্ধু আছে.. গোলাপি,নীল আর ঘূর্ণি... আমি সারাদিন ওদের সাথে কথা বলি..খেলি..ওরাও আমার সাথে অনেক কথা বলে ... আমি ঘুম থেকে উঠে কত গল্প করি বন্ধুদের সাথে... মা কিছুই বোঝেনা আমার কথা....মা আর দিদান খিলখিল করে হাসে.... এ্যাই  এ্যাই এ্যাই ই ই ও ..ও...ও...ও ইয়া....আ আ আ... এও ও ও......

হরেক রকম আমি ও আমার মা

Image
আমি  আর মা দুজনেই ছবি তুলতে খুব ভালোবাসি মা আমার সব সুন্দর মুহুর্তের ছবি ক্যামেরা বন্দী করে রাখে .. তারপর সেই ছবি আমার বাবা আর মানি কে পাঠায়.. আমার হাসিমুখ.. কাঁদোকাঁদো মুখ..দু...

সোস্যাল মিডিয়ায় আমি

Image
যবে থেকে  এসেছি তবে  থেকে  দেখছি  মা আর বাবা খালি ফেসবুক ফেসবুক করে...দিদান মা কে বকে..মা সারাদিন ফেসবুক করে বলে... কি গো এই ফেসবুক টা? মা বলেছে বড় হলে আমাকে স্টোরি বুক কিনে দেবে..ফেসবুক আর স্টোরি বুক কি এক ? যাই হোক বড় হলে আমার দুটোই চাই.. বাবা নাকি ফেসবুকে আমার আসার খবর পোস্ট করেছে.সেখানে নাকি আমার মামা মাসি কাকারা  লাইক করেছে .ও মা... বলোনা পোস্ট করা কি গো? লাইক কিভাবে করে? তোমাদের কথা শেখাও না আমাকে...

ভাবুক প্রকৃতি

Image
বাবা বলেছে  আমি নাকি মায়ের মতই ভাবুক হব.. সেই কত ছোট্ট বেলা থেকেই  আমি গালে হাত দিয়ে ভাবি..কি ভাবছি তা অবশ্য আমার মনে নেই এখন.. ওত ছোটবেলার কথা মনে থাকে নাকি..তোমরা যে কি বলোনা.... আমি একদৃষ্টে চেয়ে চেয়ে কত কি দেখি...

আদুরে ডাক

২৬ শে সেপ্টেম্বর মা আমাকে আদর করে কতরকম নামে ডাকে.. গুট্লুস্, পট্লাস.. আরও কত কি... আমি আমার ভাষায় এইসব নামের প্রতিবাদ করছি... ন্যাআ ...অ্যায়ায়া... ন্যায়ায়া...... আমি যত বলছি এই নাম আমার নাপসন্দ.. মা ততই সুর করে করে আমাকে পটলাস বলছে... অ্যায়ায়া... রেগে যাচ্ছি আমি...

বাবার সাথে অ্যাডভেঞ্চার

Image
১লা অক্টোবর বাবা আমাকে কোলে নেবে বলে কবে থেকে ছট্ফট করছে... কিন্তু কিছুতেই সাহস করে নিতে পারছে না. আজ আমি বাবার কোলে উঠবই... বাবা চেয়ারে বসেছে জুবুথুবু হয়ে... মা চাদরে পেঁচিয়ে আমাকে বাবার হাতে দিয়েছে... বাবা আমার হাত পা নিয়ে খেলা করছে.আমার সাথে কত কথা বলছে বাবা.... মাঝে মাঝে আমার কান টেনে দিচ্ছে.. আমি অল্প অল্প রেগে যাচ্ছি এতে...কিন্তু এই অ্যাডভেঞ্চারটা আমার বেশ লেগেছে .. আমার সাথে সাথে বাবা ও যেন বাচ্চা হয়ে গেছে...বাবার মুখে স্বর্গীয় হাসি....

মানি

Image
এটা আমার মানি -২৮ শে সেপ্টেম্বর আজকে মানি এসেছে.. মানি তো মাঝরাতে এসেই আমাকে কোলে নেওয়ার জন্য বায়না ধরেছে আমি তখন গভীর ঘুমে কাদা .. মা বলেছে , আমি তো এখন খুব ছোট, তাই আমাকে কোলে নেওয়ার আগে ধোয়া জামা পড়তে হবে...মানি তো কিছুই শুনবে না.. দিদান অনেক কষ্টে মানিকে নিরস্ত্র করেছে.... মানিকে আমার মতই ছোটো লাগে...আমার মতই আদুরে

মায়ের কোলে

Image
-২৩শে সেপ্টেম্বর মায়ের কোলে মায়ের কোলে চেপে আজ আমি বাড়ি যাচ্ছি.. কি মজা মা আমার মুখের দিকে তাকিয়েই আছে.. মায়ের চোখে কি যেন চিক্চিক করছে... আমাকে শক্ত করে বুকের মধ্যে চেপে রেখেছে মা... বাবা উঁকি মেরে বারবার আমাকে দেখছে ..কবে যে আমি বাবার কোলে চড়ব... বাবা আমার বিছানা কিনে এনেছে ... নতুন বিছানায় নতুন জামা পরে আমি এখন একটু ঘুমাবো

প্র্রথম কবিতা

Image
-১৮ ই সেপ্টেম্বর বাবা আমার ফটো তুলেছে..  অ্যাঁ...অ্যাঁ.....অ্যাঁ.....অ্যাঁয়ায়ায়া....... ওয়ায়া.....ওয়া...ওয়া অ্যাঁয়ায়ায়া....................... আমার প্র্রথম কবিতা || ডাক্তার জেঠু চেঁচাচ্ছেন ...খোকা হয়ছে রে খোকা আমি যদিও কিছুই বুঝতে পারছি না..... এত আলো  দেখে  আমার বেজায়  ভয় লেগেছে.. তাই আমি তাড়স্বরে চেঁচাচ্ছি... এই প্রথম আমি মাকে দেখলাম ..মা আমাকে অবাক চোখে দেখছে.. আমি কি পুতুল নাকি? আমাকে দেখতে সবাই এসেছে হাসপাতালে.. বাবা , দিদান , ঠাম্মি, ঠাকুর্দা, নটন দাদু, মামা দাদু.. সব্বাই...সবার মুখে হাসি... দাদান নেই.. কিন্তু  অামি জানি দাদান অামায় দেখছে আর হাসছে