বাবার সাথে অ্যাডভেঞ্চার
১লা অক্টোবর
বাবা আমাকে কোলে নেবে বলে কবে থেকে ছট্ফট করছে... কিন্তু কিছুতেই সাহস করে নিতে পারছে না.
আজ আমি বাবার কোলে উঠবই... বাবা চেয়ারে বসেছে জুবুথুবু হয়ে... মা চাদরে পেঁচিয়ে আমাকে বাবার হাতে দিয়েছে...
বাবা আমার হাত পা নিয়ে খেলা করছে.আমার সাথে কত কথা বলছে বাবা....
মাঝে মাঝে আমার কান টেনে দিচ্ছে.. আমি অল্প অল্প রেগে যাচ্ছি এতে...কিন্তু এই অ্যাডভেঞ্চারটা আমার বেশ লেগেছে ..
আমার সাথে সাথে বাবা ও যেন বাচ্চা হয়ে গেছে...বাবার মুখে স্বর্গীয় হাসি....

Comments
Post a Comment