আমি যখন বড় হব

মা আমি যখন বড় হব
গুটি গুটি স্কুলে যাব
ভাঙা ভাঙা দুচার কথায়
বকব সারাদিন

মা আমি যখন বড় হব
তোমার মত বই পড়ব
এ বি সি ডি অ আ ক খ
এক দুই আর তিন

মা আমি যখন বড় হব
হাওয়ায় ভেসে আকাশ ছোব
পাখির মত ডানা মেলে
মাখব রামধনু রঙিন

মা আমি যখন বড় হব
তোমার ছায়ার আড়াল হব
এমনি করেই হাতটা ধরে
লড়ব সব কঠিন ॥

Comments

Popular posts from this blog

মানি ফিরে গেলো

মায়ের কোলে

বয়েজ টক