ছয়

গুনে গুনে ছয়
মুখের কথা নয়
এখনো আমি শুয়ে থাকব?
তা কি কখনো হয়?

এখন আমি কোলে কোলে
ঘুড়ব বাড়িময়
কান্নাকাটি জুড়ে দেব
যদি শুইয়ে রাখা হয়

শুয়ে শুয়ে আঙুল খেতে
ভাল্লাগেনা আর
উলটেপালটে চড়কি কাটি
বিশাল বিছানার

ধর ধর ধর ফসকে গেল
ঠ্যাং দুটোকে ধর
মা বাবা আর ঠামি চেঁচায়
আমি পগারপার॥

Comments

Popular posts from this blog

মানি ফিরে গেলো

মায়ের কোলে

বয়েজ টক