ঠিক যেভাবে হাসলে পরে বরফ গলে যায় যেমন করে হাসলে সবার হদয় পাওয়া যায় গুড়ের হাসি মিছরি হাসি হাসি চিনির গোলা হেসেই যাবে লুটোপুটি দেখলে আমার খেলা হাসছি আমি খিলখিলিয়ে পা নাচিয়ে হাত দুলিয়ে মা ঠাম্মি দাদান বাবা লোক জুটিয়ে কাজ ভুলিয়ে
মা আমি যখন বড় হব গুটি গুটি স্কুলে যাব ভাঙা ভাঙা দুচার কথায় বকব সারাদিন মা আমি যখন বড় হব তোমার মত বই পড়ব এ বি সি ডি অ আ ক খ এক দুই আর তিন মা আমি যখন বড় হব হাওয়ায় ভেসে আকাশ ছোব পাখির মত ডানা মেলে মাখব রামধনু রঙিন মা আমি যখন বড় হব তোমার ছায়ার আড়াল হব এমনি করেই হাতটা ধরে লড়ব সব কঠিন ॥
এখন আমি ঠামির কাছে এসে গেছি । এখানে আমার ঠামি দাদান কাকাই সবাই আছে । সবাই আমাকে নিয়ে খুব আনন্দ করছে । আমার কাছে সবই নতুন লাগছে । বাবা আমার হাতে একটা ডাম্বেল ধরিয়ে দিয়েছে । অ...
দিদা: গুটলু ও গুটলু...গুটলু সোনা কই..আমার গুটলু সোনা কই? আমি : খিক খিক খিক খিক..... দিদা: গুটলু বাবা কই ..দেখি তো দেখি তো.. আমি : খিক খিক খিক খিক.... মা : এই দুষ্টু...ও ও ও..খালি দুষ্টু করে...দুধ খায়না...খালি আঙুল খায়...বোকুরাম...ও ও ও আমি : [ অনেকখন মায়ের রাগি রাগি মুখের দিকে অবাক চোখে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে] এ এ এ এ...খিক খিক খিক খিক....
আজ মানি পুনে ফিরে গেলো। মানি কদিনের ছুটিতে এসেছিল। মানি আমার সাথে অনেক খেলা করেছে। সারাদিন মানি অামাকে চটকাতো। মানি আমাকে কোলে নিয়ে নাচ করেছে। খুব মজা হয়েছে । মেসো ও আমাকে কোলে নিয়েছে । মানি চলে যাচ্ছে বলে দিদানের খুব মন খারাপ ।